• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও ভ্যানযাত্রীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
জেলার মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুলাই) সকালে উপজেলার কাহালপুর এলাকার সাগর ফিলিং স্টেশনের কাছে খুলনা-মাওয়া মহাসড়কে পৃথক দুটি গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, খুলনা জেলার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে মোটরসাইকেল আরোহী আসাদ শেখ (৪০) এবং মোল্লাহাট উপজেলার গাংনী এলাকার মৃত সালাম খার ছেলে ঔষুধ ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন (৩৫)।

পুলিশ জানায়, শনিবার সকালে উপজেলার কাহালপুর এলাকায় খুলনা থেকে ছড়ে আসা ঢাকাগামী অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেল আরোহী আসাদ শেখকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার সাগর ফিলিং স্টেশনের সামনে অপর একটি বাসের ধাক্কায় ভ্যানযাত্রী মো. আনোয়ার নিহত হয়েছেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category