• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

বাগেরহাটে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ৭ কেজি গাঁজসহ আল আমিন খান (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দিবাগত রাতে বাগেরহাট সদর থানার চুলকাটি বাজার এলাকার একটি চায়ের দোকানের সমনে থেকে তাকে আটক করা হয়। আটক আল আমিন খান বাগেরহাট মোংলা পোর্ট পৌরসভার মাদ্রসা রোডের আনছার ক্লাব সংলগ্ন আফান খানের ছেলে। সোমবার সকালে আটক আল আমিন খাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে করাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে বাগেরহাট সদর থানার চুলকাটি বাজার এলাকার চায়ের দোকানের সামনে বটগাছের নিচ থেকে একটি ট্রলি ব্যাগসহ মাদক কারবারিকে আল আমিনকে আটক করা হয়। পরে ট্রলি ব্যাগ তল্লাসী চালিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি আল আমিন দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category