• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় মোটর সাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত,

Reporter Name / ১৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের বেড থেকে সটকে পড়েছে আহত মোটরসাইকেল চালক। শুক্রবার (৬জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আহত ভ্যান চালক মোহাম্মদ আলী। তার মৃত্যুর খবর পেয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড থেকে সটকে পড়েন আহত মোটরসাইকেল চালক রিমন আলী।
জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বানিয়া পাড়ার আমতলা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ৬৫ বছর বয়সের দরিদ্র ভ্যান চালক মোহাম্মদ আলীসহ মোটরসাইকেল চালক রিমন আলী ও মোটরসাইকেল আরোহী শাওন আলী। হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা যায়, মোহাম্মদ আলীকে জরুরি বিভাগে আনার পর উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। শাওন আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিমন আলীকে ভর্তি রাখা হয়।
নিহত ভ্যান চালক মোহাম্মদ আলী বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত কছের আলী প্রামানিকের ছেলে।
আহত হয়েছে মোটরসাইকেল চালক রিমন আলী (১৮) দক্ষিন মিলিকবাঘা গ্রামের মহিবুর রহমানের ছেলে ও মোটরসাইকেল আরোহী শাওন আলী(১৮) নারায়নপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী মাসুদ রানা ও শামীম হোসেন জানান, ফরাজিপাড়া গ্রাম থেকে ভ্যান নিয়ে মেইন সড়কে উঠার সময় পশ্চিম দিক থেকে পুর্বের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় বুকে ও কোমরে আঘাতসহ তার হাটুর নীচের হাড় ভেঙে যায়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ আলী। শুক্রবার রাত ৮টায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড গিয়ে আহত মোটরসাইকেল চালক রিমন আলীকে বেডে পাওয়া যায়নি। পাশের বেডের সাদেক আলী নামের একজন জানান,কিছুক্ষন আগে সে ও তার মা চলে গেছে।
বাঘা থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান(২) জানান,মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category