• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

বাঘায় অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের ১৫ লক্ষ টাকার মালামাল ভস্মিভ’ত

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নৈশ প্রহরি ,পুলিশের টহল দল বাঘা ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রন করে। তবে তার আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়। শুক্রবার (১০ নভেম্বর) গভীর রাতে বাঘা পৌর সভার গাওপাড়া রোডের জিরো পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়,দোকান ঘরটি বন্ধ ছিল। ভেতরে আগুন ধরে বিকট শব্দ হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও দোকানটি রক্ষা করতে পারেনি। পরে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল আগুন পুরোপুরি নেভায়। স্থানীয়দের ধারণা, শর্ট শার্কিট থেকে আগুন ধরে যেতে পারে।
স্থানীয় বিদুৎ হোসেন জানান,রাত ১টায় নৈশ প্রহরি তাকে খবর দেয়। সেখানে গিয়ে ধোঁয়া বের হতে দেখেন। এসময় পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দল পৌঁছার আগেই মালামাল সহ দোকানের ২টি সার্টার দরজা পুড়ে যায় এবং পাকা দেওয়ালও ফেটে গেছে।
মেসার্স ইউনিট মটরর্স (আগুনে পোড়া দোকান) পার্টনার শামীম আহমেদ জানান, ৩জনের পাটনাশীপে হোন্ডা পার্টেসের ব্যবসা করছিলেন। সেই ব্যবসা প্রতিষ্ঠানে অপর একজনের ফোম রাখা ছিল। শুক্রবার (১০নভেম্বর) রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে চলে যান। অগ্নিকান্ডের খবর পেয়ে রাত আনুমানিক দেড়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে পৌছে দেখেন সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পনের লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে অল্প সময়ের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনের ফুলকি তখনও ছড়াচ্ছিল। তারা সেগুলো নিভিয়ে নিয়ন্ত্রন করেছেন । শর্ট শার্কিট থেকে আগুন ধরেছে বরে জানান।
বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রন করেছে। তবে তার আগেই দোকানের পুরো মালামাল পুড়ে যায়। বিদুৎতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category