• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বায় ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

দিনকাল বিডি / ২৫৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার বাকসারা মোড় এলাকায় একটি ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পবা থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এটিকে একটি হত্যাকাÐ বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছেন, মৃত নারীর শরীরে কোনো পোশাক ছিল না। ফলে স্থানীয়রা ধারণা করছেন, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশও ধর্ষণের পর হত্যার সন্দেহ করছে।
পুলিশ জানিয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং লাশের পরিচয় শনাক্ত করাসহ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে বলেও জানায় সিআইডি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category