• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বিএনপি-জামাত পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে..এমপি সেলিম

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী আওয়ামীলীগ সরকারের উন্নয়নে দিশেহারা হয়ে পড়েছে বিএনপি-জামাত জোট। পাকিস্তানের প্রেতাত্মা জামাত, বিএনপির ঘারে সোয়ার হয়ে দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার করছে। সেই সঙ্গে বিএনপি-জামাত জোট আবারো বিগত দিনের মতো আগুন সন্ত্রাসের মাধ্যমে জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদের ওইসব চক্রান্ত প্রতিহত করতে আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নওগাঁ-৩ আসেনর সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। গত ২৪ জানুয়ারী মঙ্গলবার নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম আরো বলেন ওই জোটের নেতারা বিদেশি প্রভুদের সহযোগিতায় দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। ওই অশুভ শক্তি যেন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী উন্নয়নের অগ্রযাত্রা যাতে ব্যাহত করতে না পারে সে লক্ষে নিজেদের মধ্যে থাকা সকল মতবিরোধ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিক দিবে সেই নৌকার বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান এমপি সেলিম। আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে বেলা ১০ টায় স্থানীয় বাগডোব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাকিল আহমেদ বাদল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম নুরানী আলাল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম তোতা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক রেজাউন নবী বাবু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একে খন্দকার কুদ্দুস, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওছার হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সফাপুর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক (কালাম) প্রমুখ। সম্মেলনে উপস্থিত কাউন্সিলদের সর্ব সন্মতি ক্রমে চাঁন্দাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদকে সভাপতি এবং মোঃ আরিফুর রহমান আরিফকে সাধারণ সম্পাদক করে চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category