• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বিদ্যালয়ের পাশে দাড় করা বাসের পাশ দিয়ে, যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ছাত্রী আহত

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুন, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বাই সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসার সময় পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় পড়ে নবম শ্রেণির ছাত্রী সমাপ্তি কুমার সরকার (১৪) আহত হয়েছে। রোববার (২ জুন) সকাল ৭টার দিকে বিদ্যালয়ের পশ্চিম পাশের হোটলের সামনে এ ঘটনা ঘটেছে। আহত সমাপ্তি কুমার রাজশাহীর বাঘা উপজেলা সদরের রহমতুউল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং উপজেলার বলিহার গ্রামের শ্যামল কুমার সরকারের মেয়ে। ঘটনার পর,স্থানীয় জনতা ট্রাকটি আটক করে চালক আবদুল আলিমকে মারধর ও সড়কে দাঁড় করে রাখা যাত্রী বাহীসুপার ছনি পরিবহনের গøাস ভাংচুর করে।

স্থানীয়রা জানান, স্কুলে প্রবেশ গেটের পশ্চিমে সড়কে দাঁড় করা ছিল সুপার সনি পরিবহন। আহত ওই ছাত্রী স্কুলে প্রবেশের সময় পাশ কেটে যাচ্ছিল পাথর বোঝায় ট্রাকটি। এসময় ট্রাকের ধাক্কায় পাঁকা সড়কে ছিটকে পড়লে ট্রাকটির পেছনের চাকায় লেগে ডান হাত ও ডান পা গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, রামেক হাসপাতারের ১ নম্বও ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রচুর পরিমানে রক্ত ক্ষরণের কারণে রক্ত দেওয়া হয়েছে। এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক ।
বাঘা থানার ওসি (তদন্ত) সোয়েব খান বলেন, ছাত্রীর ভাই রঞ্জন কুমার সরকার বাদি হয়ে ট্রাক চালককে অভিযুক্ত করে মামলা করেছেন। পাথরসহ ট্রাকটি জব্দ ও চালক আবদুল আলিমকে আটক করা হয়েছে। সে টাংগাইলের সখিপুরের গেচুয়া গ্রামের আবদুল হালিমের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category