• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বিসিএস ও আমেরিকা যেতে চেয়েছিল মাষ্টার্স পাশ নিপা

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের নিপেন কর্মকারের মাষ্টার্স পাশ মেয়ে ঋতু কর্মকার নিপা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ আগষ্ট) বেলা ১২টায় মারা গেছে। আগের দিন শুক্রবার (১৮ আগষ্ট) সকালে বিষ পানের অভিযোগ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। রোববার (২০-৮-২০২৩) ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
জানা যায়,মাষ্টার্স সম্পূন্ন করে ঢাকার রসুলপবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাবেক সাধারণ সম্পাদক ঋতু কর্মকার নিপা। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে ভর্তি হন । ২০২০ সালে সেখান থেকে মাষ্টার্স সম্পূর্ণ করেন। লেখাপড়া করা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
নিপার ছোট ভাই বিজয় কুমার কর্মকার জানান, বিষ পানের খবর পেয়ে মেডিকেলে যান। নিপার এক বান্ধবীর বরাদ তিনি বলেন, শুক্রবার (১৮ আগষ্ট) বিষ পাণের পর সে নাকি অস্থির হয়ে উঠেছিল। মেসে থাকতে না পেরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে তার বান্ধবীর কাছে যায়। তাকে (বান্ধবী) ঘটনা জানানোর পর মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শনিবার (১৯ আগষ্ট) বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আতœহত্যার কারণ সম্পর্কে কিছুই জানতে পারেননি বলে জানান। তবে মাষ্টার্স সম্পন্ন করেও চাকরি ব্যবস্থা না হওয়ায়, মানসিক রোগে ভুগছিল নিপা । ঢাকা রসুলপবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

ঋতু কর্মকার নিপার বাল্যকালের সহপাটি রুবেল আহম্মেদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে এক সাথে লেখা পড়া করেছি পড়েছি। ২০১৩ সালে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং ২০১৫ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হয়। একজন মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যুর ঘটনায় সহপাঠিসহ গ্রামের মানুষ হতবাক ও শোকাহত ।

ঢাকার শাহাবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন, বিষয়টি নিশ্চিত করে বলেন,প্যারাকুয়েট অর্থাৎ ঘাসমারা জাতীয় বিষ পাণ করে আতœহত্যা করেছে বলে জানতে পারেন। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category