• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

ভালুকায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩

আবু ইউসুফ, ভালুকা প্রতিনিধি। ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনির উদ্যোগে ২৩ জুন শুক্রবার বিকেলে ভালুকা বাজারে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ওয়াদুদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান, জাতীয় সংসদ সদস্য ( সংরক্ষিত আসন-৩২৬) মনিরা সুলতানা মনি। এছাড়াও উপস্থিত ছিলেন, মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শ্রী বজেন দাস, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ভালুকা উপজেলা শাখার সভাপতি সাদিকুর রহমান তালুকদার, বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আ. ফ.ম আফজাল হাসান, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, উপজেলা যুবলীগ নেতা খন্দকার কানন হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, উপজেলা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান রন্টি, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার, সাধারন সম্পাদক আদি আহমেদ সাকিল, মুক্তিযুদ্ধ মঞ্চ ভালুকা উপজেলা শাখার সভাপতি হাসান আলী জনি, সাধারন সম্পাদক হাসান আহাম্মেদ শাকিল, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহানাজ আক্তার শানু, উপজেলা যুব মহিলালীগ সভাপতি ফিরুজা আক্তার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category