• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩

আবু ইউসুফ ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী মসজিদের খতিব মাওলানা মোঃ খাইরুল ইসলাম (২৯) ও তার শিশুপুত্র মোহাম্মদ বীন খায়ের (৫) ঘটনাস্থলেই মারা যায়। গত কাল শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বাঘ সাতরা মৃধাবাড়ীর সামনে ভরাডোবা-সাগরদিঘী সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত মাওলানা মোঃ খাইরুল ইসলাম গাজীপুর সদর উপজেলার দৌলতপুর এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।
মডেল থানা পুলিশ জানায়, শুক্রবার বিকেলে শিশুপুত্রকে সাথে নিয়ে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বাঘ সাতরা মৃধাবাড়ী সামনে ভরাডোবা-সাগরদিঘী সড়কে মোড় ঘুরার সময় সামনে থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্য হয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category