• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মহাদেবপুরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি / ১২৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুর উপজেলার পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মাদ্রাসার মুল ফটকের সামনের রাস্তায় এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তাজনুর আক্তার মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতা করছেন। তিনি নিয়মবহির্ভূতভাবে একাধিক সিদ্ধান্ত গ্রহণ, পকেট কমিটি গঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের জমি লিজ দেওয়াসহ নানা অনিয়মে জড়িত। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে তাজনুর আক্তার ক্ষমতার অপব্যবহার করছেন। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই মিথ্যা মামলায় হয়রানির শিকার হন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আলতাফ হোসেন। এতে বক্তব্য রাখেন মাসুদ রানা লাকি, আল ফারুক, মাহমুদুল হাসান, আব্দুল মান্নান, সাগর, সাদেক আলী ও ফজলে রাব্বী প্রমুখ।
এ বিষয়ে তাজনুর আক্তার বলেন, “নিয়ম মেনেই এডহক কমিটি গঠন করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।”
এডহক কমিটির সভাপতি প্রফেসর নূরুল ইসলাম দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে বর্তমানে সম্পৃক্ত নন। “সবার সর্বসম্মতিক্রমেই আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে,” বলেন তিনি।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, “বিষয়টি এখনো লিখিতভাবে জানানো হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category