• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মান্দায় এক স্বামী পরিত্যাক্তা নারীর মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ৩০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে পাখি বেগম (৩০) নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী দুই সন্তানের জননী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মরদেহের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নিহত পাখি বেগম মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের লবির উদ্দিনের মেয়ে। কয়েক বছর আগে তার প্রথম স্বামী মাসুদ রানার সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর তিনি জীবিকার প্রয়োজনে ঢাকায় গিয়ে গৃহকর্মীর কাজ করতেন। ঢাকায় থাকাকালে তার পরিচয় হয় মান্দার পরানপুর মৎস্যজীবীপাড়ার জিয়ারুল ইসলামের ছেলে তাইজুল ইসলামের সঙ্গে। পরে তারা বিয়ে করেন। তবে দুই সপ্তাহ আগে তাদের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাখি বেগমকে হলুদঘর গ্রামের মোড়ে কয়েকজন যুবকের সঙ্গে দেখা যায়। পরদিন সকালে তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পর থেকে নিহতের স্বামী তাইজুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বাড়িঘরে তালা দিয়ে গা-ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category