• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মীরসরাইতে নৌকা’র প্রার্থী রুহেল’র ২২ দফা ইস্তেহার ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা’র প্রার্থী, সাবেক মন্ত্রী ও মীরসরাই এর এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর পুত্র মাহবুবুর রহমান রুহেল তার ২২ দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন।

এবার পালা আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়া স্বতন্ত্র প্রার্থী মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের।

১৮ ডিসেম্বর (সোমবার) দুপুরের দিকে আওয়ামী মনোনীত নৌকা’র প্রার্থী মাহবুবুর রহমান রুহেল মীরসরাই সদরস্থ দলীয় কার্যালয়ে ওই ২২ দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন বলে স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জানা গেছে।

এখানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী সহ আরো কয়েকজন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগ’র নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিনকে এখনো তার নির্বাচনী এলাকায় দেখা যায়নি।

তিনি কবে নাগাদ তার নির্বাচনী এলাকায় পা রাখবেন বা নির্বাচনী ইস্তেহার ঘোষণা সহ নির্বাচনী কর্মকান্ডে সম্পৃক্ত হবেন তা এখনো বলা না গেলে ও তার অনুসারী দলীয় নেতা-কর্মীরা অধির আগ্রহ নিয়ে অপেক্ষমাণ রয়েছেন।

মীরসরাই সদরস্থ দলীয় কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার ঘোষণা কল্পের সভা শেষে তার উদ্যোগে মীরসরাই উপজেলার দর্শনীয় স্থান ‘মহামায়া লেক’ এলাকায় দলীয় নেতা-কর্মী (একাংশ) ও মীরসরাই উপজেলায় কর্মরত: বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সম্মানে খানাপিনার ব্যবস্থা ও করেন।

খাওয়া-দাওয়ার পর সেখানে সবার সাথে মতবিনিময় ও অনুষ্ঠিত হয় বলে স্থানীয় বিভিন্ন মাধ্যমে থেকে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category