• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মীরসরাই- সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম , বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুই উপজেলার তিনটি স্থানে এ সব দুর্ঘটনায় প্রাণহানি ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন দুপুর আনুমানিক ১২টার দিকে সরোয়ার আলম (৩৭) নামক এক শ্রমিক নামাজ পড়ার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী দ্রুতগামী একটি ডাম্পট্রাক তাকে চাপা দিয়ে চৌধুরী মার্কেটের দোকানে ঢুকে পড়ে।

এতে ঘটনাস্থলে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন এলাকার বাসিন্দা সারোয়ার আলম নিহত হন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মহিন্দ্র লাল ত্রিপুরা বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে থাকা চালককে উদ্ধার করেছি।
এই ঘটনায় নিহত শ্রমিক ওই এলাকার বাঁশবাড়িয়া ইউনিয়নে অবস্থিত ইউনিটেক্স স্পিনিং মিলে মেইন্টেনেন্স সেকশনে কাজ করে আসছিলেন।
অপরদিকে একই দিন সকালে মোঃ আবসার আলী (৫৪) নামক এক ব্যক্তি উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরার ইলিয়াছ পেট্রোল পাম্প এলাকার একটি চায়ের দোকানে নাশতা করতে বসেছিলেন। এসময় একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় তিনি ঘটনাস্থলে নিহত হন।

এছাড়া বেলা ১১টার দিকে মীরসরাই উপজেলার হাদি ফকিরহাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৬৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বাজার থেকে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে তিনি নিহত হন।
নিহত কাশেম উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া গ্রামের হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের পুত্র বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category