• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, আহত ১০

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মহসিন হোসেন মিতুল প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ভূল্লী বাজার ব্র্যাক অফিস এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী আনিকা এক্সপ্রেস একটি বাস ভূল্লী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ বলেন, এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত সেখানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category