• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মোল্লাহাটে আ’লীগের বর্ধিত সভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

বগেরহাট প্রতিনিধি ।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে মোল্লাহাট উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) এ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলের সিদ্ধান্তে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা মিয়াকে আহ্বায়ক ও উদয়পুর ইউনিয়ন আ’লীগ সভাপতি অধ্যক্ষ এল জাকির হোসেনকে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকে উক্ত কমিটির সদস্য করা হয়।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু।

এছাড়া বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আব: যুগ্মসচিব এম ডি আল আমিন, সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, উপজেলা কৃষক লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, আ’লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী, নজরুল ইসলাম মিল্টন, অধ্যক্ষ এল জাকির হোসেন,

আবুল বাশার মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী। উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, আ’লীগ নেতা এস এম নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সকল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি/সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ সংশ্লিষ্ট নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category