• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মোল্লাহাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ২১৭ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে ঈদে নানা বাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে মোনালিসা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। মোনালিসা গোপালগঞ্জ জেলার মানিকদাহ গ্রামের বশার কাজীর মেয়ে।

নিহতের স্বজনরা জানান, মোনালিসা এবং তাঁর মামাতো ভাই বোনেরা একসাথে ঘেরে গোসল করতে যায়। পরে মোনালিসা ঘেরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। পরে মামাতো ভাই বোনেরা চিৎকার করলে স্থানীয়রা তাকে ঘেরের মধ্যে থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির নানার নাম সামচু কাজী।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, দারিয়ালা গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর শুনেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category