• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীতে শ্লীলতাহানী ও ধর্ষণচেষ্টার অপমান সহ্য করতে না পেরে বিষপান করা, সেই নারীর মৃত্যু

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে রাতের আধারে ঘরে ঢুকে জোরপূর্বক শ্লীলতাহানী ও ধর্ষণ চেষ্টার অপমান সহ্য করতে না পেরে বিষপান করা সেই নারী সেলিনা বেগম মারা গেছেন।

রবিবার ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টায় ঘাস পোড়ানো বিষপান করেন সেলিনা বেগম। পরে তাকে তার পরিবারের লোকজন উদ্ধার করে রামেক হাসপতালের নিয়ে ভর্তি করেন।

সেখানে ২৬নং ওয়ার্ডে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়। নিহত সেলিনা বেগম (৪৭),তিনি মহানগরীর চন্দ্রিমা থানার নারীকেলবাড়িয়া এলাকার মৃত আতাহার আলীর মেয়ে।
এ ব্যপারে রবিবার দুপুর ১টায় নিহতের ছোট ভাই মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে আতœহত্যার প্ররোচনা করার অপরাধে মহানগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় একমাত্র আসামী মোঃ আলমগীর হোসেন (৫০), তিনি মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার মৃত হান্নান কসাইয়ের ছেলে।
সেলিনা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহানগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মতিয়ার রহমান। তিনি জানান, সেলিনা বেগমের সাথে আলমগীর হোসেনের টাকা সংক্লান্ত লেনদেনের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ব্যপারে মৃত নারীর ছোট ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওসি আরও বলেন, মৃত্যের লাশ রামেক মর্গে ময়নাতদন্ত শেষে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত (১০ এপ্রিল) গণমাধ্যম কর্মীদের ভিডিও ক্যামেরার সামনে ভুক্তভোগী সেলিনা বেগম বলেন, পরিবারে অভাব অনাটনের কারনে দীর্ঘদিন যাবত অভিযুক্ত আলমগীর কসাইকে নগদ টাকা ধার দিতেন। সেই টাকা দিয়ে আলমগীর গরু কিনে মাংসের ব্যবসা করে পূনরায় টাকা ফেরত দিতেন। সেই সাথে লাভ হিসেবে অতিরিক্ত কিছু টাকা দিতেন। এরই ধারাবাহিকতায় আলমগীর ওই নারীর কয়েক হাজার টাকা আটকে দেন। সেই টাকার জন্য চাপ দেওয়ায় আলমগীর ক্ষিপ্ত হয়ে গত অনুমানিক ১৫দিন পূর্বে রাতের আধারে সেলিমা বেগমের বাড়িতে প্রবেশ করেন।

ওই সময় তিনি কৌশলে বাইরে থেকে ঘরের দরজা খুলে মুখচেপে ধরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লিলতাহানী ও ধর্ষণ চেষ্টা করেন। নিজেকে রক্ষা করতে নারী অভিযুক্তকে লাথি মেরে চিৎকার শুরু করলে আলমগীর পালিয়ে যান। তবে প্রতিবেশীদের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। এনিয়ে এলাকায় ব্যপক চর্চা শুরু হলে লজ্জা ও অপমান সহ্য করতে না পেরে বাড়িতে থাকা ঘাস পোড়ানো বিষপান করেন সেলিমা বেগম। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category