• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহীর সীমান্তে বিএসএফের তারায় পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকার পদ্মানদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে ভারতীয় সীমান্ত থেকে ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরকানাপাড় গ্রামের মো. শুকুরদির ছেলে কাউসার আলী (১৮) ও একই গ্রামের আতিকুর রহমানের ছেলে মোশারফ হোসেন মুশা (১৯)।

এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, আমরা জানতে পেরেছি গত ১৯ ডিসেম্বর বিকালের দিকে ৭-৮ জন যুবক কাজের উদ্দেশ্যে চেন্নাই যাওয়ার জন্য অবৈধভাবে ভারতীয় সীমান্ত পাড়ি দিচ্ছিলো। ধারনা করা হচ্ছে, ভারতীয় বিএসএফ তাদের তাড়া করলে এদের মধ্যে ৫ জন ফেরত আসতে পেরেছে।

বাকি দুইজন নিখোঁজ হলে মনেকরা হয় বিএসএফ তাদের আটক করে রেখেছে। শনিবার তাদের লাশ পাওয়ায় নিশ্চিত হওয়া যায় যে তাদের বিএসএফ আটক করে রাখেনি। কোনভাবে নদীতে পড়ে মারা গেছে। তবে তাদের লাশ ময়না তদন্ত করার জন্য রামেকের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চত হওয়া যাবে।

চরআষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা বলেন, গত ১৯ ডিসেম্বর তারা দুজন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজন হন। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি।

শনিবার সকাল ৬ টার দিকে নদীতে মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা তাদের মৃতদেহ ভারতীয় সীমান্তের ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা নামক স্থানে মূল পদ্মানদীর থেকে ভাগ হওয়া সরু নদীতে দেখতে পেয়ে খবর দিলে মরদেহ তুলে আনা হয়। এই নদীতে পানি প্রবাহমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category