• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক চাঁদের রায়ের পেছনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত রয়েছে: মিনু

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদের কারাদÐের আদেশ প্রত্যাখ্যান করেছে বিএনপি। মঙ্গলবার মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহী বিএনপির কার্যালয়ে এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি অভিযোগ করেন, আবু সাঈদ চাঁদ রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি প্রার্থী হয়েছিলেন। তাই ওই আসনের সরকারদলীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জোর করে এই মামলার রায় করিয়েছেন।

মিনু বলেন, ‘এরাই হলো জাতির শত্রæ, তথাকথিত ভুয়া রাজনৈতিক ব্যক্তি। যিনি কোনো দিন ছাত্রলীগ করেননি। এরা ব্যবসার নাম করে গোটা জাতিকে শেষ করে দেয়। তারই নির্মমতার শিকার আবু সাঈদ চাঁদ। চাঁদ ভাইয়ের দোষ, তিনি সত্য কথা বলেন। চাঁদ ভাইয়ের দোষ, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। শাহরিয়ার আলম ম্যাজিস্ট্রেটকে দিয়ে জোর করে রায় করান।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা চাঁদ ভাইকে অবশ্যই মুক্ত করে নিয়ে আসব। আমরা দেখছি, আগামী ২০-২৫ দিন বাংলাদেশ কোন পথে হাঁটছে। এসব লোককে গোনার টাইম আমাদের নাই। আমরা চাঁদ ভাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াসহ দলের সবাইকে মুক্ত করে আনব।’

মিজানুর রহমান মিনু আরও বলেন, ‘চাঁদের মুক্তির দাবিতে ও রায়ের প্রতিবাদে আগামী ১ অক্টোবর মহানগর ও জেলা বিএনপি মিলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করব। খেয়াল রাইখেন, দিনের পর রাত হয়, রাতের পর আবার দিন হয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্যসচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশীদ, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন প্রমুখ।
উল্লেখ্য, প্রতারণা ও অর্থ আত্মসাতের ২০০৭ সালের একটি মামলায় গত রোববার বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদÐ দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category