• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মোহনপুরে গরু বোঝাই ভুটভুটির ধাক্কায় নারী নিহত

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে গরুবাহী ভুটভুটির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে রাজশাহী হতে নওগাঁ মহাসড়কের মৌগাছী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মরিয়াম বেগম (৭০)। তিনি রাজশাহী নগরীর সপুরা এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে মোহনপুর থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়ম বেগম মোহনপুর উপজেলার বাটুপাড়া এলাকায় তার ধর্মছেলে শফিকুল ইসলামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি মোহনপুর মৌগাছি বাজারে গিয়ে নামেন। এসময় রাজশাহী সিটিহাট থেকে গরু নিয়ে মোহনপুর হাটের দিকে যাচ্ছিল একটি ভুটভুটি। গাড়ি থেকে নামা মাত্র মরিয়ম বেগমকে গরু বোঝাই ওই ভুটভুটি ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category