• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগরে উপ-সহকারী প্রকৌশলীর মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ওমর বক্স (৫৬) নামে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওমর বক্স উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদার পাড়া গ্রামের মৃত জাছের আলীর ছেলে।
ওমর আলীর স্ত্রী হামিমা জেসমিন জানান,তার স্বামী নওগাঁর মহাদেবপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে নওগাঁ শহরেই বসবাস করতেন। শারীরিক অসুস্থ্যতার কারনে দুই দিনের ছুটিতে ছিলেন ওমর বক্স। বুধবার দুপুরে খাবার খেয়ে নওগাঁ বাসা থেকে গ্রামের বাড়ীতে আসেন। গ্রামের বাসায় একমাত্র মা ছাড়া আর কেউ থাকেননা। বৃহস্পতিবার সকালে জানতে পারেন বাসার রুমের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি ছুটে আসেন। হামিমা জেসমিন জানান, বেশ কিছু দিন হলো হঠাৎ করেই মানসিকভাবে অসুস্থ্য হয়ে পরেছিলেন। হয়তো এমন মানসিক অসুস্থ্যতার কারনেই আত্মহত্যা করেছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,ওমর বক্সের আর মাত্র ৯মাসের মতো চাকুরি আছে। এর পর অবসরে যাবেন। তবে চাকুরি থেকে অবসরে গেলে কিভাবে সংসার চলবে এমন মানসিক চাপ এবং পারিবারিকভাবে ছোটখাটো কিছু কলহের কারনে সে আত্মহত্যা করে থাকতে পারেন। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলেই বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category