• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রামপালে দুই নেতাকে গ্রেফতার করায় বিএনপির নিন্দা

দিনকাল বিডি / ১৭৮ Time View
প্রকাশঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাতে ফয়লাস্থ নিজ বাড়ি থেকে মোস্তফা কামাল পাটোয়ারী ও ঝনঝনি গ্রামের বাড়ি থেকে কাজী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইন্জিনিয়ার এ, টি, এম আকরাম হোসেন তালিম।

পুলিশ জানায় তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। বিএনপি নেতারা বলছেন, বাড়ি থেকে মামলা ছাড়া গ্রেফতার করেছে পুলিশ। তারা বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ডিবিসি নিউজ টিভিতে সাক্ষাৎকার দেয়ার পরই পুলিশ অভিযান শুরু করে। তারা প্রত্যেক নেতার বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালায়। ওই সময় হালিম পাটোয়ারী ও জাহিদুল ইসলামকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যায়।

তারা বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের বাড়িতেও অভিযান চালায়। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। বিএনপি সহাবস্থানে বিশ্বাস করে। আমরা কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করার জন্য সভা করেছি। ডক্টর শেখ ফরিদুল ইসলাম শুক্রবার ডিবিসি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন। এরপর পুলিশ অভিযান শুরু করে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান পরিচালনা করে। সরকার গনতন্ত্র বিশ্বাস করে না বলে হামলা মামলা করে নাগরিকদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। তিনি সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি ও হয়রানি না করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category