• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শ্রীবরদী- বকশীগঞ্জ রোডের পশ্চিম ছনকান্দা এলাকায়। নিহত শিশু সানজেনা শ্রীবরদী মধ্য বাজার এলাকার দিলীপের মেয়ে।

জানা গেছে, বুধবার সকালে দিলীপ ও তার স্ত্রী শিশুকন্যা সানজেনাকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা যোগে বকশীগঞ্জে যাচ্ছিলো। যাওয়ার পথে পশ্চিম ছনকান্দা এলাকায় হাইওয়ে রোডে অটোরিক্সার এক্সেল ভেঙ্গে বা দিকে উল্টে যায়। এসময় শিশু সানজেনা আঘাতপ্রাপ্ত হয়। পরে তার পিতা- মাতা ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত এব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category