• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুর মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে ষাটকাকড়া কেরানীবাড়ি মোড়ে দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সঙ্গে ধাক্কা লেগে ২ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। নিহতরা হলো শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাঁও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)।

আহত শিশুটির নাম আবু হানিফ (১০)। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ জানায়, আজ শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া কেরানীবাড়ি মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় লাভলু ও মেহেদী।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category