• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব

শ্রীপুরে ন্যায্য মূল্যের সবজি বাজারের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

শ্রীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুর বাজারে ন্যায্য মূল্যের সবজির বাজার চালু করেছে শ্রীপুর হেডকোয়ার্টার ছাত্রদল।

শনিবার বেলা ১ টায় শ্রীপুর হেডকোয়ার্টার ছাত্রদলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ ন্যায্য মুল্যের বাজার উদ্বোধন করেন সাবেক ছাত্র নেতা সমাজ সেবক মোঃ নাসিম মোড়ল।

যাদের সহযোগিতায় এগিয়ে চলা
মো: গোলজার হোসেন মন্ডল, যুগ্ন আহব্বায়ক, শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল
মো: মারুফ প্রধান, সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড ছাত্রদল,
মো: জাহিদ হাসান, সি: সহ-সভাপতি, ৩নং ওয়ার্ড ছাত্রদল,
ফাহিম আহমেদ,আহব্বায়ক সদস্য, শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল
মো: আব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড ছাত্রদল, শাকিল আহমেদ, সহ-সভাপতি, ১নং ওয়ার্ড ছাত্রদল সহ আরো অনেকেই ।

বাজার উদ্বোধনের পর পরই ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

“বাজার থেকে সিন্ডিকেট মুক্ত, তাই হয়েছি আমরা যুক্ত”এ প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন করা হয়েছে ন্যায্য মুল্যের বাজার। এই বাজার কার্যক্রম পরিচালনা করছেন ছাত্রদলের সেচ্ছাসেবী সদস্যরা। তারা সকলেই ছাত্র, সেচ্ছাসেবীরা চাষীদের খেত থেকে সবজি কিনে এনে বাজার মুল্য থেকে কম মুল্যে বিক্রি করছে।

ছাত্র দলের নেতা মো: শেখ মাহমুদুল হাসান রিয়াদ জানান, সংগঠনের ছাত্ররা দোকান পরিচালনা করছে। আমরা সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষ যাতে কমমূল্যে শাক সবজি কিনতে পারে, তাই এ দোকানে কাজ করছি। প্রতিদিন ভোরবেলা কৃষকের সবজি খেত থেকে আমরা সবজি কিনে এনে এখানে বিক্রি করবো। এতে মধ্যস্বত্বভোগীরা অতি মুনাফা করতে পারবে না। কৃষকও ন্যায্য দাম পাবে। একই সাথে সাধারণ মানুষও কম দামে শাক সবজি কিনতে পারবে। বাজারে দরিদ্র পরিবারদের জন্য সবজি দান বাক্সও রাখবো। ক্রেতারা ইচ্ছে করলে দরিদ্রদের জন্য সবজি কিনে দানও করতে পারবেন।

প্রধান অতিথি মোঃ নাসিম মোড়ল জানান, দ্রব্যমূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সারাদিনই এই বাজার খোলা থাকবে। ক্রেতারা দিনের যেকোন সময় এ বাজার থেকে নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন। সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে শাক সবজি কিনতে পারে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা, যৌক্তিকতা এবং উদ্যোক্তা পেলে এই বাজার আরও সম্প্রসারিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category