• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সান্তাহারে পালিত হলো বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

দিনকাল বিডি / ২৫৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ নিজস্ব প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে পালিত হলো বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া দলটির প্রতিষ্ঠা বার্ষিকী সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার সান্তাহার পৌর যুবদল কার্য্যালয়ে উদযাপন করা হয়।
বিএনপি,যুবদল,ছত্রদল,শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দল, সহ আরও অঙ্গ সসংগঠনের সহাস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার বক্তব্যে সান্তাহার পৌর মেয়র ও সান্তাহার পৌর বিএনপি-এর সভাপতি তোফাজ্জল হোসেন ভূট্টু বলেন, “দলের এই দুঃসময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান করছি, সকলে মিলে একসাথে কাজ করতে পারলেই আসবে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ্।”
এছাড়াও বক্তব্য প্রদানের সময় আদমদীঘি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেন, “সকলে মিলে এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দলের জন্য। সামনের দিনে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এর দ্বারা জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের মাঝে ফিরিয়ে দিতে হবে।

উক্ত অনুষ্ঠানে সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গুড্ডু এহসান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক শাহজাহান আলম স্বপন, প্রচার সম্পাদক তুহিন হোসেন, বিএনপি কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান,পৌর শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম,গল্টু,যুবদলের আহবায়ক ও পৌর কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান লিটন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ফেরদৌস মাহমুদ, পৌর ছাত্রদল সভাপতি সোহাগ হোসেন সহ আরও অন্যান্য অঙ্গ সংগঠন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category