• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাপাহারে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে সড়ক দূর্ঘটনায় ফারুক হোসেন (৪২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত ফারুক হোসেন পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গভীড়াকুড়ি গ্রামের দছিমদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পোরশা উপজেলার বালিয়াচাঁন্দা এলাকায় আমবাগান পরিচর্যা করতে যান। পরে আম বাগান থেকে সাপাহার বাজারের দিকে মোটরসাইকেল যোগে ফিরে আসার সময় পথিমধ্যে উপজেলার তেঘরিয়া নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, যেহেতু সে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সাথে ধাক্কা খেয়ে মারা গেছে এবং তার পরিবারের লোকজন এতে বাদী না হওয়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category