• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত এক আহত-৫

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জুন, ২০২৩

হযবত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় নিহত এক আহত পাঁচজন।

জাকিরুল ইসলাম (২৭) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের সামনে সড়ক দূর্ঘটনায় বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের দুলা খলিফার ছেলে জাকিরুল ইসলাম (২৭) নিহত হয়। নিহত জাকিরুল ইসলাম ব্যাটারিচালিত অটোরিক্সা যোগে বাড়িতে যাচ্ছিলেন এমন সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাস মুখোমুখি সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বামনডাঙ্গা বন্দর থেকে নিউ সাফা পলাশবাড়ী একপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সর্বানন্দ ইউনিয়নের পরিষদ পুরাতন ভবনের সামনে আসলে ব্যাটারি চালিত অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর ৬ যাত্রী গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেই সঙ্গে গুরুতর আহত জাকিরুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১২ টার দিকে তিনি মারা যান।

আহতরা হলেন, নিহত জাকিরুল ইসলামের স্ত্রী লিমা আক্তার (২৪), সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামের কচর আলীর ছেলে নুরুল ইসলাম, নুরুল ইসলামের স্ত্রী জুই আক্তার (২৪), ছেলে রাকিব বাবু (১)।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমএ আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-অটো মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম নামের এক যাত্রীর নিহত হয়েছে। বাস ও অটোরিকশা জব্দ করে তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category