• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

অতি বর্ষনে পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় কারখানার কার্যক্রম বন্ধ বিভিন্ন এলাকা প্লাবিত

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

অতি বর্ষন জনিত বন্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ। স্বাভাবিক জীবন যাত্রা বিঘ্নিত হয়ে পড়েছে। নিমজ্জিত হয়েছে ফসলি জমি। পানিতে ভেসে গেছে অনেক আবাদি পুকুর ও জলাশয়ের মাছ। ক্ষতিগ্রস্হ হয়েছে ঘরবাড়ি রাস্তাঘাট। সেই সাথে অচল হয়ে পড়েছে জনজীবন। অতি বর্ষন জনিত বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্হ হয়েছে দেশের বৃহৎ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। জলাবদ্ধতার কারণে গত ২ দিন ধরে এখানকার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। পানিতে বিনষ্ট হচ্ছে মূল্যবান লৌহজাত সামগ্রী।

অতি বর্ষনে বিশেষ করে গত রবিবারের দিনব্যাপী মূসলধারার বর্ষনে বন্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে স্বাভাবিক জীবন যাত্রা বিঘ্নিত হয়ে পড়েছে। নিমজ্জিত হয়েছে ফসলি জমি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন বলেন,বন্যার পানিতে ২৪৫ হেক্টর জমির ধান নিমজ্জিত হয়েছে। তবে এ জন্য তেমন কোন ক্ষতি হবে না। দ্রুত পানি সরে গেলে এগুলো আবার স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর,মোমিনপুর ইউনিয়নের জোরাই সহ চন্ডিপুর ইউনিয়নের কিছু এলাকার ফসিল জমি বেশী নিমজ্জিত হয়েছে। যোগাযোগ করা হলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম বলেন, অতি বর্ষন জনিত বন্যায় উপজেলার সাড়ে চার হাজার আবাদি পুকুর ও জলাশয়ের মধ্যে প্রায় এক হাজার পুকুর ও জলাশয়ের মাছ পানিতে ভেসে গেছে।

পার্বতীপুর উপজেলায় অতি বর্ষন জনিত বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল এর সাথে তিনি বলেন,এ ব্যাপারে আমরা সর্বক্ষন তৎপর রয়েছি। বিভিন্ন এলাকায় জলবদ্ধতা নিরসনে বাস্তব সম্মত ব্যবস্হা নেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে মেডিক্যাল সাপোর্ট। ইতোমধ্যে ক্ষতিগ্রস্হদের মাঝে বিতরণের জন্য ৩ মেট্রিক টন চাউল বরাদ্দ পাওয়া গেছে। মূলত যেখানে যেমনটি দরকার সে ভাবেই কাজ করা হচ্ছে।

অতি বর্ষন জনিত বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্হ হয়েছে দেশের বৃহৎ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। পার্বতীপুর উপজেলায় অবস্হিত এই কারখানাটির ভেতরে বন্যার পানি ঢুকে প্লাবিত হওয়ায় এখানকার মূল্যবান লৌহজাত সামগ্রী বিনষ্ট হচ্ছে। বন্যা জনিত কারনে এখানকার সকল কার্যক্রম গত ২ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে ক্ষতিগ্রস্হ হচ্ছে কারখানাটি। যোগাযোগ করা হলে কারখানার প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন,অতি বর্ষন জনিত বন্যায় কারখানাটি প্লাবিত হওয়ায় গত ২ দিন ধরে কারখানাটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস টার্মিনেল এলাকার ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category