• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আগামী ১৫ অক্টোবর রাসিক মেয়রের দায়িত্ব নিচ্ছেন লিটন

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র হিসেবে আবারও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন পুর্নর্নিবাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আগামী রোববার (১৫ অক্টোবর) নগরভবনের গ্রিন প্লাজায় এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোস্তাফিজুর রহমান। অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও নগরীর বিশিষ্ট নাগরিকগণকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে বর্তমানে রাসিক মেয়রের দায়িত্ব পালন করছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন। গত ২১ জুন নির্বাচনে রাসিকের মেয়র পুর্নর্নিবাচিত হন এএইচএম খায়রুজ্জামান লিটন।
চলতি বছরের ২১ মে মেয়রের পদ থেকে পদত্যাগ করেন লিটন। গত ৩ জুন তিনি মেয়র হিসেবে শপথগ্রহণ করেন। তবে মেয়াদসংক্রান্ত আইনি জটিলতার কারণে লিটন এতদিন মেয়রের দায়িত্ব গ্রহণ করতে পারেননি। এর আগে ২০১৮ সালের ৫ অক্টোবর এএইচএম খায়রুজ্জামান লিটন দ্বিতীয়বারের জন্য রাসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, সিটি করপোরেশন পরিচালনা বিধিমালা অনুযায়ী, নির্বাচিত নতুন মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব নেওয়ার পর প্রথম সাধারণসভা যেদিন অনুষ্ঠিত হয়, সেদিন থেকে তাদের পাঁচ বছর মেয়াদকালের সীমা শুরু হয়। ওই পরিষদের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১১ অক্টোবর। অন্যদিকে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category