• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আড়ানী পৌর সভায় আর.সি.সি রাস্তার কাজ উদ্বোধন

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৫২ লক্ষ ১৯ হাজার টাকা ব্যয়ে একটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার(১২ জুলাই) সকালে মেয়র মুক্তার আলী এ কাজের উদ্বোধন করেন।
জানা গেছে,কোভিড-১৯ প্রকল্পের আওতায় পৌরসভার রুস্তমপুর রাস্তার “হাজী ভোলাই উদ্দীন মা ও শিশু হাসপাতাল” এর পাশ দিয়ে রুস্তমপুর পশু হাট পর্যন্ত বাইপাস রাস্তার আর.সি.সি রোডের কাজ উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে পৌর মেয়র মুক্তার আলী জানান,বাঘা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) দপ্তর থেকে দুটি পৌর সভা (বাঘা-আড়ানী) ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজ করা হয়েছে,যা এখনও চলমান। স্থানীয় সরকার ও বিদেশী দাদা সংস্থার মাধ্যমেও অভুতপুর্ব উন্নয়ন হয়েছে। স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের প্রচেষ্টায় বাস্তবায়ন হয়েছে। প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র বলেন, আড়ানী পৌর এলাকায় বর্তমানে একটি রাস্তাও কাঁচা নেই। উন্নয়ন হয়েছে স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের । এ ছাড়াও পৌর সভার বড় দুটি হাট এলাকা সহ শতভাগ বিদ্যুতায়ন, রাস্তায় আলোক বাতির কাজ করা হয়েছে। বর্তমানে পৌর এলাকায় ২ কোটি ১৩ লক্ষ টাকা ব্যায়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান ।
স্থানীয়রা বলেন, এসব উন্নয়ন কাজের প্রশংসার দাবিদার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি ।
রুস্তমপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বলেন, এমন একটি সময় ছিলো বর্ষা মৌসুমে কাদা-পানি পেরিয়ে আড়ানী বাজারে যেতে হতো। এখন পৌর সভার আদলে চিত্র বদলে গেছে। এখন যান বহনে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে পারি। উপস্থিত ছিলেন, পৌরসভার সকল কাউন্সিলর, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, এলাকার সুশীল সমাজের ব্যাক্তি বর্গ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category