• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্মসমর্পনের শর্ত ভঙ্গ করে সুন্দরবনে আবারও দস্যুতা, চার দস্যু আটক

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি

আত্মসমর্পনের শর্ত ভঙ্গ করে আবারও সুন্দরবনে দস্যুতা শুরু করেছে আত্মসমর্পনকৃত দস্যুরা। এমন একটি দল ফজলু বাহিনীর চার সদস্যকে আটক করেছে পুলিশ। এই দলের আরও এক সদস্যকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার কেএম আরিফুল হক।

এসময়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, মোঃ রাসেলুর রহমান, পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলমসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী সংল্গন সূর্যমুখী খাল থেকে মোংলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই দস্যুদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গার বাসিন্দা মৃত আহাদ আলীর ছেলে মোঃ ফজলু শেখ (৪২),শিকিরডাঙ্গা এলাকার মোঃ মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালী মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০) ও জিগিরমোল্লা এলাকার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ (৩২)। এদের ফজলু শেখ ও মজনু শেখ আত্মসমর্পনকৃত দস্যু। এদের কাছ থেকে ০১টি কাঠের পুরাতন ডিঙ্গি নৌকা, ০১ টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ০১ টি দেশীয় তৈরি ওয়ান সুটার গান, ০৭ টি সীসার কার্তুজ, ০২টি কাঠের বাট সহ রামদা, ০২ টি লোহার হাতুড়ী, ০১ টি লোহার পাইপ,০৪ টি টর্চ লাইট,০৪ টি পুরাতন সুতি চেকের গামছা, ১০ টুকরা নাইলনের রশি,০২ টি স্কচ টেপ, ০৪ টি বিভিন্ন সাইজের গাছের ডালের লাঠি, ০২ টি মানকি টুপি জব্দ করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে মোংলা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সুপার বলেন, বনদস্যু ফজলু শেখ আত্মসমর্পনকৃত দস্যু হিসেবে পুনর্বাসনের জন্য সরকারি সহযোগিতা পেয়েছেন। এরপরেও সে দস্যুতার সাথে লিপ্ত হয়েছে। ফজলু বাহিনীর অন্য যে সদস্য রয়েছে, তাকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আটককৃত দস্যুরা কি বরগুনার জেলে অপহরণের সাথে জড়িত কিনা এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, আটককৃত জেলেদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া আদালতের কাছে আটককৃতদের রিমান্ড আবেদন করা হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে, নানা আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে আরও তথ্য পাওয়া যাবে বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category