• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১২

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে চা পানকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় ও শনিবার(১৮ জানুয়ারি) সকালে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় চত্তরে ।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,গত শুক্রবার সন্ধ্যায় শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় মির্জাপুর এলাকার কয়েকজন যুবক চা পান করতে যান। সেখানে তারা ডলারের স্টলে চা পান করার এক পর্যায় স্টল মালিকের সাথে তাদের কথা কাটাকাটি শুরু।

এ সময় সেখানে লোকজন জমায়েত হলে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এদিকে ওই সময় শাহাগোলা ওয়ার্ড বিএনপির এক সভা চলছিল রেলওয়ে প্লাটফর্ম সংলগ্ন ক্লাব মাঠে। মুহুর্তের মধ্যে এ মারামারি ছড়িয়ে পড়ে ওই সভাস্থল পর্যন্ত। এতে করে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।

এদিকে শনিবার (১৮ জানুয়ারি) সকালে মির্জাপুর থেকে বেশ কিছু লোকজন শাহাগোলা রেলওয়ে চত্তরে আসলে শাহাগলো গ্রামবাসীর সাথে আবারও মারামারি হয়। এ ঘটনায় শাহাগোলা গ্রামের ডলার মাহমুদ (২৮), আজিজুল (৩৬), রমজান (৩০) কালাম (৩২), মির্জাপুর গ্রামের আরিফ (২৭), জাতপাড়া গ্রামের আলাউদ্দিন আলা (৫৫),পূর্বমিরাপুর গ্রামের নসিবসহ (৩০) দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে শাহাগোলা এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকাল থেকেই বাজারের সমস্ত দোকানপাট ব্যবসায়ীরা বন্ধ রেখেছেন। এ ব্যাপারে আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন,সেখানে একটি মারামারির সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষের কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category