• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি খনন ও বহনের অপরাধে দেড় লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

থন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি খনন ও মাটি বহনের অপধারে একলাছ হোসেন ওরফে নাজু নামের এক ব্যক্তির দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত সোমবার (১ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন এই জরিমানা করেন।

জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন এলাকায় একটি মহল দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন এর মাধ্যমে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি ট্রাক্টরের মাধ্যমে রাস্তা দিয়ে বহন করে রাস্তা নষ্ট করে আসছিল। এতে সরকারি পাকা রাস্তার ক্ষতিসাধন হয়। গত সোমবার দুপুরে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ছাতিয়ানগ্রামে ওই স্থানে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি কাটা ও মাটি বহন করার অপরাধে একলাছ হোসেন নাজু নামের এক ব্যক্তির দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category