• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে আবাদী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আবাদী জমি নষ্ট করে অবৈথ ভাবে পুকুন খনন করার অপরাধে হৃদয় (২২) নামের এক এক্সকেভেটর (ভেকু) চালকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম কোমারপুর গ্রামে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার ভ্র্র্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রমের মনছুর আলীর ছেলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মাদ তার আবাদী জমি নষ্ট করে এক্সকেভেটর (ভেকু)-এর মাধ্যমে অবৈধ ভাবে পুকুর খনন করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত শনিবার দুপুরে উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার ও অফিসার ইনচার্জ রেজাউল করিম ফোর্সসহ কোমারপুর গ্রামে অভিযান চালিয়ে ভেকুর চালক পাবনা জেলার আমিনপুরের আব্দুর রহিমের ছেলে হৃদয়ের ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় জমির মালিক নুর মোহাম্মাদ পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category