• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ইউপি সদস্যের মারধরে নারী হাসপাতালে

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বাড়ির জায়গা নিয়ে বিরোধে শাহিনুর বেগম (৪০) নামের এক নারীকে মারধরে আহত করার অভিযোগ উঠেছে নাজিম উদ্দীন নামের একজন ইউপি সদস্যের বিরুদ্ধে। আহত শাহিনুর বেগমকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আদমদীঘি উপজেলার কায়েতপাড়া গ্রামের প্রতিবন্ধী ওবায়দুল ইসলামের স্ত্রী। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১০ টায় কায়েত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আদমদীঘি হাসপাতালে ভর্তি শাহিনুর বেগম জানায়, তাদের সাথে পাশের বাড়ি আবু বক্কর ছিদ্দিকের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে। এ ব্যাপারে থানায় অবিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার সকালে ওই বিবাদমান জায়গায় শাহিনুর বেগম ঝাগু দিতে গেলে সান্তাহার ইউপি সদস্য নাজিম উদ্দীন বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উক্ত ইউপি সদস্য শাহিনুর বেগমকে মারধর করে আহত করে। পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। ইউপি সদস্য নাজিম উদ্দীন বলেন, বিবাদমান জায়গা নিয়ে শুধু কথা কাটাকাটি হয়েছে। শাহিনুর বেগম নামের মহিলাকে কোন প্রকার মারধর করা হয়নি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category