• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা দোকান মালিক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৩৩৫ Time View
প্রকাশঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদরে ঔষধের দোকানে নেশার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শফি মাহমুদ তালুকদার উজ্জল (৩৭) নামের দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি সনি মেডিক্যাল স্টোর নামের ঔষধের দোকানে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত দোকান মালিক শফি মাহমুদ তালুকদার উজ্জল উপজেলার উজ্জলতা গ্রামের আব্দুল লতিফ তালুকদার মিন্টুর ছেলে। সে ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করতো বলে পুলিশ জানান।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আদমদীঘি, সান্তাহার, ছাতিয়ানগ্রাম, নসরতপুরসহ বেশ কয়েকটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও চঞ্চল নামের দোকান মালিকসহ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে। তারপরও কতিপয় মালিক ফার্মেসীর আড়ালে চালাচ্ছিল মাদকের ব্যবসা। গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ আদমদীঘি সদরে সনি মেডিক্যাল স্টোরে অভিযান চালিয়ে একশত পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দোকান মালিক শফি মাহমুদ তালুকদার উজ্জলকে গ্রেফতার করে। আদমদীঘি ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিমুল হুদা খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন. ওই ঔষধের দোকান সমিতির সদস্য নেই।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, শফি মাহমুদ তালুকদার উজ্জলের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category