• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে চুরি যাওয়া ট্রাক আত্রাই উদ্ধার. সিন্ডিকেটের দুই চোর আটক

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ১০ মে, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি হতে চুরি যাওয়া ট্রাক চারদিন পর আত্রাই উপজেলা এলাকা থেকে উদ্ধার ও ট্রাক চোরচক্র সিন্ডিকেটের দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১০মে) ভোরে নওগাঁর আত্রাই থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজারের আয়েজ উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৭) ও নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া বড়ডাঙ্গা গ্রামের সুকবরের ছেলে রমজান আলী (২৪)।
পুলিশ জানায়, আদমদীঘির মুরইল বাজারের মাসুদ গত শনিবার (৬ মে) রাত ৯ টায় তার বগুড়া-ড-১১-১৯৯৪ নম্বর মাজদা ট্রাকটি নসরতপুরের-মুরইল বাজারে রেখে বাড়িতে ঘুমাতে যান। পরদিন রোববার (৭ মে) সকালে এসে দেখেন ওই স্থানে ট্রাকটি নেই কেবা কারা চুরি করে নিয়ে গেছে। ট্রাকটির আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে দাবী করা হয়। এরপর একটি মোবাইল ফোনে ট্রাকের মালিক মাসুদকে জানানো হয় এক লাখ টাকা দিলে তার ট্রাক ফেরৎ দেয়া হবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হলে পুলিশ ওই মোবাইল ফোনের সুত্রধরে ট্রাকটি উদ্ধারে প্রযুক্তি ব্যবহার করে তৎপরতা শুরু করেন। গত বুধবার ভোরে থানার উপ প্রদীপ কুমার ফোর্সসহ নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর মির্জাপুর এলাকা থেকে চোরাই ট্রাকসহ চোর সিন্ডিটেকের দুই চোরকে আটক করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।#ছবিসহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category