খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রবীণদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অঅলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডেন্টাল সার্জন ডা: শুভজীত কুমার, আবাসিক মেডিকাল অফিসার ডা: শেখ মাহবুব আহমেদ, এসএসিএমও আবুল হাসেম, বহি:বিভাগের ইনচার্জ ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন, সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজীর রহমান প্রমুখ। এই অনুষ্ঠানে চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা অংশ গ্রহন করেন।