• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কা নিহত-৩

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ জুলাই, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নষ্ট হওয়া দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে অপর একটি মিনি ট্রাকের ধাকায় চালকসহ ৩জন নিহত হয়েছে। গত শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে নওগাঁ- বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারের ব্রিজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ট্রাক দুটি আটক করেছে। নিহতরা হলো ট্রাক চালক ঢাকার কামরাঙ্গীচরের গোফ্ফারের ছেলে বাদন মিয়া (৪০), নওগাঁর সাপাহার মাস্টারপাাড়র আমজাদ হোসেনের ছেলে রাফিকুল ইসলাম (৫৭) ও নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)। হেলপার ঢাকার কামরাঙ্গীচরের এলাকার হেলপার জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৩) আহত হয়েছে। আহতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার দিবাগত রাতে মহাসড়কের আদমদীঘির মুরইল বাষ্ট্যান্ডের পুর্বে ব্রিজের নিকট ঢাকা মেট্রো-ট-২০-৪৪১২ নম্বর একটি মাল বোঝাই ট্রাক অকেজো হয়ে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ৩টায় অপর একটি ঢাকা মেট্রো-ন- ২০-৯৫২৬ নম্বর ট্রাকটি উক্ত স্থানে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে দুই ট্রাকের ৪জন নিহত হয়।

এরমধ্যে ঘটনাস্থলে নওগাঁর সাপাহার মাস্টারপাাড়র রফিকুল ইসলাম ও ঢাকার কামরাঙ্গীচরের ট্রাক চালক বাদন মিয়া ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে অপর নওগাঁর দয়ালের মোড় এলাকার মোস্তাক আলী মারা যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক দুটি আটক করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category