আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা আমিনুর রহমান নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোরিক্স্রা চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৯টায় আদমদীঘি পশ্চিম বাজার মরিচ বাজারে এ চুরির ঘটনা ঘটে।
গত মঙ্গলবার সকালে আদমদীঘির শিবপুর গ্রামের আমিনুর রহমান তার ব্যাটারি চালিত একটি অটোরিক্সা নিয়ে পশ্চিম বাজার মরিচ বাজারে রেখে পাশে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যান। কিছু পর ফিরে দেখেন তার আটোরিক্সাটি সেখানে নেই। কেবা করা চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তিনি তার অটোরিক্স্রাটি পাননি বলে তিনি জানান।