• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে দিনের বেলা আলু বাজার থেকে অটোচার্জার চুরি

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদরে দিনের বেলা আলু বাজার থেকে ব্যাটারী চালিত একটি অটোচার্জার (টমটম) চুরি যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (১১ মার্চ) সকাল ৭টায় আদমদীঘি সদর আলু বাজার থেকে এ চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন অটোচার্জার মালিক আনিছুর রহমান।
অটোচার্জার (টমটম) মালিক রানীনগর উপজেলার বনমালিকুড়ি গ্রামের আনিছুর রহমান জানায়, গতকাল শনিবার ভোরে তার বাড়ি থেকে আলু কেনার জন্য পাইকারসহ তার অটোচার্জার গাড়ী নিয়ে আদমদীঘি আলু বাজারে আসেন। সকাল ৭টায় অটোচার্জারটি বগুড়া-নওগাঁ মহা সড়কের আদমদীঘি আলু বাজারের দক্ষিন পাশে রেখে উত্তর পাশে আলু বাজারে পাইকারের বস্তা রেখে ৫ মিনিট পর ফিরে দেখেন তার গাড়ীটি কেবা কারা চুরি করে নিয়ে গেছে। তিনি কিস্তিতে ১ লাখ ৬০ হাজার টাকায় এই অটোচার্জারটি কিনেন। দরিদ্রতার কারণে এখনও কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category