• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে নির্মানাধীন বীর নিবাস পরিদর্শনে ইউএনও

দিনকাল বিডি / ২২৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আবাসন প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে নির্মানাধীন বীর নিবাস পরিদর্শন করেছেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার। গতকাল মঙ্গলবার ( ৯ মে) দুপুরে তিনি উপজেলার তেঁতুলিয়া, মঙ্গলপুর ও জিনইর গ্রামসহ বিভিন্ন গ্রামে নির্মানাধীন এসব বীর নিবাস পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন ও সংশ্লিষ্ট ঠিকাদার তার সাথে উপস্থিত ছিলেন।

জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আবাসন প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ৩২টি বীর নিবাস নির্মান কাজ চলছে। প্রতিটি বীর নিবাসে ১৪ লাখ ১০ হাজার টাকা বরাদ্দে বারান্দাসহ তিনটি বেড রুম, দুটি টয়লেট, একটি রান্না ঘর ও একটি ডাইনিং রুম দুইজন ঠিকাদারের মাধ্যমে নির্মান কাজ চলছে।

এসব বীর নিবাস নির্মান কাজের অগ্রগতি সরজমিনে দেখার জন্য উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, হাতেম আলী, জিনইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, মঙ্গলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীসহ বিভিন্ন গ্রামে নির্মানাধীন বীর নিবাস কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে যতœসহকারে নির্ধারিত সময়ে বীর নিবাস নির্মান কাজ শেষ করার তাগিদ দেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category