খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আগামী ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতয়ি শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ওসি রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, সহকারি অধ্যাপক রবিউল ইসলাম রবীন প্রমুখ। সভায় দিবস গুলো যখাযখ ভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে।