আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘিতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার (১১ জুলাই) রাত ৩টার দিকে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে এ দুর্ঘটনাটি ঘটে। তার পড়নে ছিল টাউজার ও গেঞ্জি। লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের ক্রাইমসিনের দল কাজ শুরু করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে থানার পুলিশ বাহিনী রণ পাহারার সময় রাত ৩টায় জানতে পারেন, মহাসড়কের আদমদীঘির অদুরে মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তিটি নিহত হয়েছে। রাতেই এএসপি নাজরান রউফ, ওসি রেজাউল করিম ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। পরদিন বুধবার সকালে পিবিআই ক্রাইমসিনের দল লাশের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে কাজ শুরু করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
#