আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৪০ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান (৪৫) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। সে নওগাঁ জেলার রানীনগর উপজেলার আকনা গ্রামের জহিদুল ইসলামের ছেলে। গত শুক্রবার (১০ ফেব্রæয়ারী) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকারোড রেলগেটের নিকট থেকে তাকে গ্রেফতার রা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার সান্তাহার খ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার সন্ধ্যায় আদমদীঘির পূর্ব ঢাকারোড এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় জনবলসহ ওই স্থানে অভিযান চালিয়ে রেলগেটের নিকট মাদককারবারি মিজানুর রহমানকে আটক করে তার ব্যাগে রাখা ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওসি রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।#