• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আধুনিক ঠাকুরগাঁও গড়ার জন্য সকলের সহযোগিতা চাই -রমেশ চন্দ্র সেন

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

মোঃ মহসিন হোসেন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, আধুনিক ঠাকুরগাঁও গড়ার জন্য সকলের সহযোগিতা চাই। সকলকে নিয়েই আমি ঠাকুরগাঁও সদর উপজেলা আধুনিক ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে চাই।

তাই আসুন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন এবং আমাকে পূণরায় এমপি নির্বাচন করে আধুনিক ঠাকুরগাঁও গড়ার সুযোগ করে দিবেন।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনসভায় নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন বলেন, বিগত ১৫ বছরে সারা বাংলাদেশের মত করেই ঠাকুরগাঁও সদর আসনের উন্নয়ন করা হয়েছে। অবহেলিত ঠাকুরগাঁও কে আমরা সুন্দর ভাবে উন্নয়নের মাধ্যমে সাজিয়ে তুলেছি। আমরা ঠাকুরগাঁও সদর আসনকে উন্নত, স্মার্ট ও আধুনিক ঠাকুরগাঁও হিসেবে গড়ে তুলবো।

তিনি বলেন, আমি বিশ্বাস করি আপনারা সকলে উন্নয়নের পক্ষে আছেন। আপনারাও চান দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। আসুন উন্নয়নের জন্য সকলেই নৌকা মার্কার পক্ষে থাকি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের কাছে নৌকা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি রমেশ চন্দ্র সেন বলেন, আপনারা সকলেই পরিবার ও প্রতিবেশি সকলকেই সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট প্রদান করবেন। আপনাদের মূল্যবান ভোট উন্নয়নের মার্কা নৌকায় পক্ষেই হোক।

জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ দেবেশ চন্দ্র শর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়ের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম গোলাম ফারুক রুবেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সহ-সভাপতি অশোক কুমার দাস,

জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান খোকন, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আলাল প্রমূখ।

এদিকে সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় মঙ্গলু মার্কেটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার মাঝি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। সভায় তিনি সকলের কাছে নৌকা মার্কায় ভোট চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category