ভালুকা উপজেলা প্রতিনিধি।
আপিলের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ময়মনসিংহ-১১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফিরে পেলেন আলহাজ্ব এম এ ওয়াহেদ। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর ইসি চত্বরে উল্লাসে ফেটে পড়েন এম এ ওয়াহেদ ও তার কর্মী সমর্থকরা। ফটোসাংবাদিকদের সামনে আঙুলে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
এর আগে সকাল ৯ টায় নির্বাচন ভবনের ভেতরে প্রবেশ করেন আলহাজ্ব এম এ ওয়াহেদ। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা এবং আইনজীবী। যদিও আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ আবদুল ওযাহেদ। আপিল নম্বর ১০৭/২০২৩।