• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

আবুধাবি থেকে ওমরায় যাওয়ার পথে মক্কায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাউজান প্রবাসীর স্ত্রী-কন্যা নিহত, আহত ৬

দিনকাল বিডি ২৪ / ২১৩ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : আবুধাবি থেকে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ার এক প্রবাসী স্বপরিবারে সৌদি আরবে ওমরা পালন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ছয়জন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। নিহত দু’জন হলেন, দুবাইতে থাকা ব্যবসায়ী আবু তাহেরের স্ত্রী ও তার মেয়ে। ঘটনাটি ঘটেছে গত শনিবার।

ওই পরিবারের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনায় মারা যাওয়া দু’জন হচ্ছেন তার চাচা আবু তাহেরের সহধর্মিনী নুর জাহান বেগম (৪৭) ও তার মেয়ে আমিরা বেগম (১৩)।

মেয়ে আমিরা আবুধাবীর শেখ খলিফা বিন যায়েদ ইসলামীয়া স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহতদের মধ্যে আছেন মোহাম্মদ আবুল খায়ের, তার স্ত্রী রূপনা আকতার, চাচাতো বোন রূপসা, বদিউল আলম, চাচাতো ভাই ইয়াহিয়া সহ আরো এক আত্মীয়।

তারা বর্তমানে সেখানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সূত্র জানায়, রাউজান’ নোয়াপাড়া গ্রামের মীর হোসেন সওদাগর বাড়ির প্রবাসী আবুধাবীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবু তাহেরের পরিবারিক সদস্যরা আবুধাবী থেকে ওমরা পালনে সৌদি আরব যাচ্ছিলেন।

তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মক্কার কাছে একটি ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে ধুমড়ে মুচড়ে আগুন ধরে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে আবু তাহেরের স্ত্রী নুর জাহান ও মেয়ে আমিরার মৃত্যু হয়। আহতদের গুরুতর অবস্থায় সে দেশের একটি হাসপাতালে নেয়া হয়।

প্রবাসী ব্যবসায়ী নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, নিহত দু’জনের লাশ সৌদি আরবে দাফনের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category